(১)
আজ অফিসে এসে প্রথমেই আমার যে ডিজাষ্টারটি হল তা ঘটাল আমাদের অফিস বয় বাবু। কোথা থেকে আমাদের রিসিফসনিষ্ট তাকে ধরে এনেছিল ঠিক জানিনা। তবে সে সর্বদাই আলোচনার শীর্ষে। প্রতিদিন অফিসে কারো না কারো সাথে কিছু না কিছু ঘটাবেই। আমি খুব কমই তাকে ব্যবহার করি; তার প্রথম কারণ কর্নাটকের ভাষা আজ বছর দশেক ব্যাঙ্গালোর থেকে ও খুব ভাল ভাবে রপ্ত করতে পারিনি। তার উপর বাবু জানে শুধুমাত্র কঙ্কনী। কঙ্কনী ভাষা কর্নাটকের অন্যতম আদি আঞ্চলিক ভাষা। কিন্তু এই ভাষার উচ্চারণ আমার বোধগম্যের শুধু বাইরেই নয় একেবারেই বাইরে। যা হোক কিছু কিছু তাল মিলিয়ে নিতে পারি। তবে বাবুর সাথে তাল মেলাতে পারিনা। একে তো ভাষা সমস্যা তার উপর সে জল চাইলে চা, চা চাইলে কলম নিয়ে এসে হাজির হয়। তাকে কোন কিছু বললে দু-তিনবার করে নিশ্চিত করে দিতে হয় সমস্যা এড়ানোর জন্য।আর দ্বিতীয় কারণ- তার ফাঁক ওয়ালা দুটি দাঁত। যা আমি একে বারেই দেখতে পারি না। ঈশ্বরের সৃষ্টিকে অবহেলা করার অধিকার হয়তো আমার নেই তবে প্রত্যেক সৃষ্টিরও আপন সৌন্দর্য্য রক্ষায় অবহেলা অপরাধ।