শনিবার, ৫ অক্টোবর, ২০১৩

কাক ও রাজহাঁস


কাক ও রাজহাঁস

কাক কালো বলে তার খুব দুঃখ।  ধবধবে সাদা রাজহাঁস দেখে তার ঈর্ষা হল। বোকা কাক ভাবল সে যদি রাজহাঁসের মত জীবন যাপন করে অর্থাৎ সারাদিন  জলের মধ্যে সাঁতার কেটে কেটে ঘুরে বেড়ায় আর জলের গাছ-গাছালী খায় তবে তার কালো পালক আস্তে আস্তে  রাজহাঁসের মত ধবধবে সাদা হয়ে যাবে। যেমনি ভাবনা তেমনি কাজ। একদিন কাঁক তার গাছের ডালের বাসা ছেড়ে চলে এলো জলে। জলে ভিজতে ভিজতে তার পালক হয়ে গেল আগের চেয়েও কালো। আর জলের গাছ-গাছালী খেয়ে রোগা হতে হতে একদিন গেল মরে।

অভ্যাস বদলালেই প্রকৃতি বদলায় না।