শনিবার, ২২ নভেম্বর, ২০১৪

আমি এভাবে ফিরতে চাই নি


উৎসর্গঃ গত ২০ অক্টোবর, ২০১৪ নাটোরের ভয়াবহ দুর্ঘটনায় সিধুলী গ্রামের নিহত কইরউদ্দিনের ছেলে ‘শামীম’ কে । 

-অনিক বিশ্বাস
                        
শামীম, আমার ছোট্ট সোনা
আমি এভাবে ফিরতে চাই নি
আমি যখন বেরিয়ে যাই,
তোমার অভিমানী চোখদুটো তখনও
ভোরের আলো স্পর্শ করে নি

রাহুগ্রস্ত ব্যস্ততা আর ছুটোছুটি
আমার ক্লান্ত চোখ দুটিতে ঝিমুনি ধরিয়েছিল
বেপরোয়া ড্রাইভার আর ভাঙা- চোরা রাস্তা
তাতে বাধ সাধেনি একটুও
আমি আসছি, বাবাআমি আসছি।

 তোমার তিলের খাজা বায়না আমি ভুলি নি--
খুঁজে দেখো, বাবা, ব্যাগের বাইরের দিকটায় এক কোনায় যত্নে রাখা আছে ওটা
শুদ্ধতম সাদা কাপড়ে মোড়া এক প্রগার নিস্তব্ধতায়
আমি তোমার সামনেই শুয়ে আছি বাবা
কিন্তু তোমাকে তিলের খাজা দিতে পারছি না।     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন